আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই দিবসটি।
বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের সহায়তায় প্রচেষ্টা বাড়ানোর উদ্দেশে এই দিবসটি পালন করা হয়।
১৯৯২ সালে প্রথমবার এ দিনটি পালন করা হয়েছিল। সেই থেকে প্রতি বছরই ১০ অক্টোবর এই দিনটিকে মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে ব্রাজিলকে পেছনে ফেলে বেশি মৃত্যু এখন বাংলাদেশে...
এর প্রাথমিক উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্যের পক্ষে কথা বলা এবং জনসাধারণকে প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষিত করা।
তবে প্রচারণার জনপ্রিয়তা দেখে ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটির প্রতিপাদ্য ব্যবহার করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। নারী ও তরুণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায়।
বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যার মূল কারণ দারিদ্র্য, অসমতা, সহিংসতা, বৈষম্য। এসব সমস্যাকে ভয় না পেয়ে বরং মোকাবিলা করতে হবে। তবেই মানসিক চাপ থেকে মুক্তি মিলবে।
চিকিৎসকরা বলছেন, এই সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় এসে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
অনলাইন ডেস্ক






















































































































































































