Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ব মা দিবস আজ

বিশ্ব মা দিবস আজ

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৩ ১২:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

বিশ্ব মা দিবস আজ। মে মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশসহ প্রতিবছর বিশ্বের প্রায় সব দেশেই এই দিবস পালিত হয়।

দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে, সেই নামটিই হলো মা।

১৯০৮ সাল থেকে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটির পালন করা হয়ে থাকে।

সর্বপ্রথম মা দিবস উদযাপন করা হয় ১৯০৮ সালে। সেই সময় আন্না জার্ভিস নামে এক ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ায় তার নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন।

অনেকেই এই দিনটি নিজরে মায়ের সেবার জন্য ব্যয় করে থাকেন। আবার অনেকে নিজের মা’কে নিয়ে বাইরে ঘুরতে যায় অথবা বিশেষ রান্নাও করেও খাওয়ান। মায়ের কাছ থেকে আজ অনেকটা দূরে থাকলে ফোন দিয়ে কথা বলে কিছুক্ষণ সময় কাটাতে পারেন।

যদিও অনেকেই মনে করেন, মা’কে ভালোবাসার জন্য বিশেষ এই দিনটির প্রয়োজন নেই। কারণ প্রতিদিনই মা’কে ভালোবাসার দিন হওয়া উচিত। তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

অনলাইন ডেস্ক