সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি বয়লার মুরগির দাম ৫০ টাকা বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, লেবু প্রতি হালি ২০ থেকে ৩৫ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, আলু ৩০ থেকে ৩৫ টাকা, লাউ প্রতি পিস ১০ টাকা, গাজর ৪০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১০০ টাকা, কাঁচা ঝালা ৬০ টাকা, কলা ৩০ টাকা ও টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে রোজা শুরু হওয়ার পরপরই বয়লার মুরগির দাম ৫০ টাকা বেড়ে কেজি প্রতি ২৫০ টাকা, কক জাতীয় মুরগি ৩৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা কেজি দারে বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪...
তবে ছাগলের মাংস এক হাজার টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রোজার মাসে মাছের আমদানি কিছুটা কম হলেও সাধারণ মানুষের অনেকটা নাগালের মধ্যেই দাম রয়েছে।
নিজস্ব প্রতিবেদক





































































































































