আন্তর্জাতিক বাজারে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, মূলত মার্কিন ডলারের মান ঊর্ধ্বমুখী হওয়ায় স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফলে বুলিয়ন বাজার সমর্থন পেয়েছে। গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু এদিন গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে।
তবে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩২ ডলার ৩ সেন্টে।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। দাম নিষ্পত্তি হয়েছে ২০৪১ ডলার ৫ সেন্টে।
আরও পড়ুন: গাংনীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত...
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএমের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে দর হারিয়েছে স্বর্ণ। কারণ, ডলারের মূল্যমান বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের রাডারেই থাকছে স্বর্ণ। তাদের কাছে মূল্যবান ধাতুটির আবেদন রয়েছে। তাই সহসাই স্বর্ণের দর ধপাস করে পড়ে যাবে বলে মনে হয় না।
অনলাইন ডেস্ক





































































































































