Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দ্বিগুণ হলো কাঁচা মরিচের দাম, প্রতি কেজি ৩২০ টাকা

দ্বিগুণ হলো কাঁচা মরিচের দাম, প্রতি কেজি ৩২০ টাকা

 অনলাইন ডেস্ক    ১৮ আগষ্ট, ২০২৪ ১০:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

বেড়েছে কাঁচা মরিচের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে এ পণ্যের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি ৩২০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। ফলে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। তবে এবার দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এবার কাঁচা মরিচের দাম বাড়ছে ঈদুল আজহার মাসখানেক আগে থেকেই।

গত বছর কুরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন দাম নিয়ন্ত্রণে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল।

জানা গেছে, বৃষ্টির কারণে বাজারে মরিচের সরবরাহ কমেছে। ফলে ১০ দিন আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে, এখন খুচরা বাজারে তার দাম ৩২০ টাকা পর্যন্ত উঠেছে।

অর্থাৎ এ সময়ে কাঁচা মরিচের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এক কেজির কম কিনলে বিক্রেতারা আরও বেশি দাম চাইছেন। বাজারে এখন যে মরিচ আসছে তার মান খুব ভালো নয়। কারণ গ্রীষ্মকালীন মরিচের গাছ এখন শুকিয়ে এসেছে। ফলনও আগের তুলনায় কম পাওয়া যাচ্ছে।

অনলাইন ডেস্ক