সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে শীতকালিন সবজি ও ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনার ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে শীতকালিন সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে মাছের বাজার স্থিতিশীল রয়েছে।
বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার কেজি প্রতি বিক্রি হয়েছে ১৭০ টাকা। শুধু তাই নয় সোনালি মুরগির দামও বেড়ে ৩০০ টাকা। দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুরগি বিক্রেতারা বলেন, গত সপ্তাহের ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি বিক্রি করেছি। চলতি সপ্তাহে ব্রয়লারের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। শুধু ব্রয়লার নয় সোনালি, দেশি মুরগির ও লেয়ার মুরগিরও দাম বেড়েছে।
তিনি উল্লেখ করে বলেন, সোনালি ২৯০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। শীতকালীন সবজি দাম গত সপ্তাহের চেয়ে তুলনামূলক কিছুটা বেড়েছে বাজারে।
আরও পড়ুন: আবারও বাড়ল এলপি গ্যাসের দাম...
সবজি বিক্রেতারা বলেন, শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে আসছে। তবে হরতাল, অবরোধের কারণে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় দাম গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
তিনি উল্লেখ করে বলেন, শিম ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা ও গাজর ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস বাজারে কেজি প্রতি ৫৮০ থেকে ৬৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকায় ও দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকায়।
গরুর মাংসের দাম কিছুটা কম থাকায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কই ১০০০ টাকা, মেনি মাছ ৭৬০০ টাকা, সোল মাছ ৬০০ থেকে ৮০০টাকা, আড়ই মাছ ৬০০ থেকে ৮০০ টাকা এবং কাইকলা মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক





































































































































