Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অস্থির সবজির বাজার, দাম কমছে কাঁচা মরিচের

অস্থির সবজির বাজার, দাম কমছে কাঁচা মরিচের

 অনলাইন ডেস্ক    ১১ সেপ্টেম্বার, ২০২৪ ১২:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

সরবরাহ বাড়ায় কমছে কাঁচা মরিচের দাম; তবে আবারও বেড়েছে সবজির দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০-৫০ টাকায়; আর অধিকাংশ সবজি দামই কেজিতে ৫০-৬০ টাকার উপরে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান ও হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজারে এ চিত্র দেখা যায়।

দুদিনের ব্যবধানে কেজিতে ৩০-৪০ টাকা দাম কমেছে কাঁচা মরিচের; খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-৫০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের শেষদিকে এসে বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কমছে।

ক্রেতারা বলছেন, শুধু কাঁচা মরিচের দাম কমলেই হবে না, অন্যান্য পণ্যের দাম কমাও জরুরি।

এদিকে, চড়েছে সবজির বাজার। অধিকাংশ সবজির দামই কেজিতে ৫০-৬০ টাকার উপরে। বেগুন কেজিতে ৬০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর করলা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অনলাইন ডেস্ক