Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী

বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৬ জুন, ২০২৪ ১২:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার সময় ব্রিফকেস নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেট কমিয়ে দিয়েছি শুধু শুধু বেশি দিয়ে লাভ নাই। আমরা চেষ্টা করছি যতোটুকু সম্ভব ভালো করার। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চাই।

এদিন বিকেল ৩টাযর সময় জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পাস হলে এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

আরও পড়ুন: বিপুল ভোটে জয়ী রচনা ব্যানার্জি ও দেব...

উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

অনলাইন ডেস্ক