Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ১ সপ্তাহের মধ্যে স্বর্ণের সর্বনিম্ন দর

১ সপ্তাহের মধ্যে স্বর্ণের সর্বনিম্ন দর

 অনলাইন ডেস্ক    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

আন্তর্জাতিক বাজারে গত মঙ্গলবার (৬ ফেব্রয়ারি) স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। গত ১ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শিগগিরই সুদের হার না কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় দেশটির মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। ফলে স্বর্ণের মূল্য নিম্নগামী হয়েছে।


প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০২৩ ডলার ৯২ সেন্টে। আগের দিন (সোমবার) যা গত ২৫ জানুয়ারির পর সর্বনিম্নে নেমে গিয়েছিল। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন: সংরক্ষিত মহিলা আসন মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নুরজাহান বেগম...

আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪০ ডলারে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ইক্সিনিটি গ্রুপের প্রধান বাজার কৌশলবিদ হ্যান ত্যান বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী রয়েছে। ফলে আগামী মার্চে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা উবে গেছে।


তাতে স্বর্ণের দরপতন ঘটেছে। একই দিনে ইউএস ডলার শূন্য দশমিক ১ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। বিগত ৩ মাসের মধ্যে তা সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সেই সঙ্গে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে।

সুদের হার বাড়লে বা স্থিতিশীল থাকলে ব্যবসায়ীদের কাছে আবেদন কমে স্বর্ণের। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ধাতুটির চাহিদা দুর্বল হয়। কারণ, প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের মান বৃদ্ধি পায়। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়।

অনলাইন ডেস্ক