Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ!

 অনলাইন ডেস্ক    ১৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 92 বার

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অরগানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ বা ওপেক নামে পরিচিত। আর ওপেকের দেশগুলো ছাড়া বিশ্বের অন্য তেল উৎপাদনকারী দেশগুলোকে একত্রে ওপেক প্লাস বলা হয়। আর এই ওপেক প্লাসের সদস্য দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন কমানোর পদক্ষেপের কারণে চলতি বছরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ সেপ্টেম্বর) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়। ফলে প্রতি ব্যারেল তেলের দাম না বেড়ে ৮৮ ডলারেই থেকে যায়। যোগান কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে চাহিদা তাই বর্তমানে তেলের দাম রয়েছে সর্বোচ্চ পর্যায়ে।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ও রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। তাই বিগত ১০ মাসের মধ্যে তেলের দাম না বাড়লেও গত সপ্তাহে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৯০ ডলারের ওপরে উঠে যায়।

আরও পড়ুন: দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম...

একদিকে যেমন গত জুন মাস থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। অন্যদিকে ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলোতে তেলের সরবরাহ কম রাখা হবে বলে জানা গেছে।

এছাড়া শীর্ষ আমদানিকারক চীনে বাড়ছে অপরিশোধিত তেলের চাহিদা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অসহনীয় অর্থনৈতিক মন্দায় প্রবেশের আশঙ্কাও কমে আসছে বলে ধারণা করা হচ্ছে।এইসবের প্রভাব পড়ছে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে।

এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।

অনলাইন ডেস্ক