Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ বাজারে মিলছে রসালো গুটি আম

আজ বাজারে মিলছে রসালো গুটি আম

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১১:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী রাজশাহীর গাছ থেকে মৌসুমের প্রত্যাশিত গুটি আম পাড়া শুরু হয়েছে। আজ বুধবার (১৫ মে) থেকে রাজশাহীর বাজারে রসালো গুটি আম পাওয়া যাবে।

রাজশাহী নগরী ও আশপাশের এলাকা আম চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে। বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন।

আরও পড়ুন: সাহিত্যে নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন...

যদিও আম চাষিদের ভাষ্য, জ্যৈষ্ঠের শেষভাগে অর্থাৎ আরও ২৫ দিন পর থেকে মিলবে পুষ্ট ও পোক্ত রসালো আম।

আম ব্যবসায়ীরা বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেয়া সময় অনুযায়ী আজ থেকে গুটি আম নামানো শুরু হয়েছে। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়াবো না; পালাক্রমে আম নামানো হবে।

অনলাইন ডেস্ক