Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশি জরুরি: উপদেষ্টা

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশি জরুরি: উপদেষ্টা

 অনলাইন ডেস্ক    ১১ সেপ্টেম্বার, ২০২৪ ১১:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সময় সবচেয়ে বেশি জরুরি। টাকা-পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখান থেকেই সতর্ক হতে হবে।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো। আমাদের ভুলগুলো ধরিয়ে দিন।

আমরা সহায়তা চাই। অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করত না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি, সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি বলেও উল্লেখ করেন উপদেষ্টা সালেহউদ্দিন।

অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়।

অনলাইন ডেস্ক