Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আবারও বেড়েছে এলপিজির দাম

আবারও বেড়েছে এলপিজির দাম

 অনলাইন ডেস্ক    ২ জানুয়ারী, ২০২৪ ১৭:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

ভোক্তাপর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টার সময় ১২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজি গ্যাসের মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার...

এছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে, ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিলো এক হাজার ৪০৪ টাকা। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছেন বিইআরসি।

অনলাইন ডেস্ক