নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে রাত ১০টা পযর্ন্ত গ্যাস বন্ধ থাকবে। এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ, মুড়াপাড়া, রূপগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের প্রতিস্থাপনের কাজরে জন্য আগামীকাল মঙ্গবার ১২ ঘন্টা গ্যাস বন্ধ থাকবে।
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে ব্রাহ্মণগাঁও, ঠাকুর বাড়ির টেক, মুড়াপাড়া, ভায়েলা, গাঁওসিয়া, বানিয়াদি, সোনাবো, রূপসী, ভুলতা, মঙ্গলখালী ও কাঞ্চন এলাকায়।
আরও পড়ুন: লাগামহীন ইলিশের দাম, সরবরাহ কমের অজুহাত...
এছাড়াও আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।
সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
অনলাইন ডেস্ক





































































































































