সিলেটের রশিদপুর-২নম্বরের গ্যাসের অনুসন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট।
বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা। এক বিজ্ঞপ্তিতে রোববার (২৮ জানুয়ারি) এ তথ্য জানায় মন্ত্রণালয়।
এতে বলা হয়, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের রশিদপুর-২নম্বর কূপে ওয়ার্কওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে।
আরও পড়ুন: নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা...
আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
গ্যাসের বর্তমান ভারিত গড় মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ১৫৭ বিলিয়ন ঘনফুট। যার মূল্য ১০ হাজার ৬৭০ কোটি টাকা।
অনলাইন ডেস্ক





































































































































