রাজধানীর বাজারে আবারও বেড়েছে আলুর দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজারে এ চিত্র দেখা যায়।
সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে গত বছরের শেষ দিকে নতুন আলু বাজারে আসলেও চড়া হয় বাজার। সে সময় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানি করতে বাধ্য হয় সরকার। এতে কিছুটা নাগালে আসে আলুর দাম।
তবে চলতি সপ্তাহে আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। কেজিতে আলু দাম ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। গত সপ্তাহে যা ছিলো ৩৫-৪০ টাকা কেজি।
আরও পড়ুন: মেহেরপুরে ট্রাফিক পুলিশের সচেতনতা মূলক ক্যাম্পেইন...
ক্রেতারা বলছেন, সিন্ডিকেট করে আবারও আলুর বাজার অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে সরকারি নজরদারি বাড়ালে দাম কমতে পারে।
তবে বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় এবং আড়ত থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে। তবে আলুর সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
অনলাইন ডেস্ক





































































































































