Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সোনার দাম কমছে ভরিতে ১৭৪৯ টাকা

সোনার দাম কমছে ভরিতে ১৭৪৯ টাকা

 অনলাইন ডেস্ক    ২৯ মে, ২০২৩ ২০:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

এবার দেশের বাজারে সোনার দাম ভরিতে কমলো ১ হাজার ৭৪৯ টাকা। দাম কমাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার বর্তমান দাম পড়বে ৯৬ হাজার ৬৯৫ টাকা।

রবিবার (২৮মে) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ সোমবার থেকে সারা দেশে নতুন দামে সোনার অলংকার বিক্রি হবে।

এর আগে গত মাসের সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল। দাম কমায় সোমবার থেকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা ও ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৭৯ হাজার ১৪০ টাকায়।

দাম কমার আগে ২২ ক্যারেট সোনার দাম ছিলো প্রতি ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ ও ১৮ ক্যারেট সোনার দাম ৮০ হাজার ৫৪০ টাকা ছিলো।

আজ থেকে সোনার দাম কমবে ২২ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা ও ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ টাকা। স্থানীয় বাজারে পাকা সোনার দাম কিছুটা কমেছে।

সে কারণে দেশেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিখে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ।

অনলাইন ডেস্ক