Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

 অনলাইন ডেস্ক    ২৯ ডিসেম্বার, ২০২৩ ১১:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 85 বার

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪২ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪৬ ডলার কমেছে। মঙ্গলবারের তুলনায় গত বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ কমেছে।

হ্রাসকৃত দামে বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৯ দশমিক ৬৫ ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৪ দশমিক ১১ ডলার।

ইসরায়েল গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ সহ ইসরায়েলের বন্দরগুলোতে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আরও পড়ুন: ফের বেড়েছে মাংসের দাম, ক্ষুব্ধ ক্রেতারা...

মারকস, সিএমএ সিজিএমে সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জাহাজ এ আক্রমণের শিকার হয়েছে। ফলে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের কর্মকর্তা ক্যালাম ম্যাকফেরসন জানিয়েছেন হামলার ঝুঁকি এড়ানোর জন্য জাহাজগুলোকে লোহিত সাগরের পরিবর্তে অন্য রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানী বিশেষজ্ঞরা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদক রাশিয়ায় তেলের উৎপাদন আগামী বছর আবারো স্থিতিশীল হবে। কারণ ইতোমধ্যে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে শুরু করেছে।

অনলাইন ডেস্ক