Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দেশের বাজারে মাছের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের দাম

দেশের বাজারে মাছের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের দাম

 নিজস্ব প্রতিবেদক    ৯ জুন, ২০২৩ ১৩:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 136 বার

রাজধানী সহ দেশের সকল বাজারগুলোতে ছোট-বড় সব ধরনের মাছের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে মাছের দাম ২০ থেকে ৪০ টাকা বাড়লেও সম্প্রতি আমদানি শুরু হওয়ায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম।

বর্তমানে বাজারে কেজিতে ৭০ থেকে ৮০ টাকায় পেয়াজ মিললেও বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। তেলাপিয়া ও পাঙ্গাশের কেজি ২০০ টাকার ওপর হওয়াতে সীমিত আয়ের মানুষের কষ্ট আরও বেড়েছে। মাছসহ নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ।

এদিকে আমদানি বন্ধের অজুহাতে দেড় মাসের ব্যবধানে ৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ বাজারে বিক্রি হতে শুরু হয় ১০০ টাকায়। সম্প্রতি পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রবেশ শুরু করলে দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে আকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। তেলাপিয়া ও পাঙ্গাশ আকারভেদে কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের রুই বিক্রি হচ্ছে কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, দেড় কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ টাকা, দুই কেজি ওজনের বেশি রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায়।

মাঝারি আকারের কাতল কেজি ৩৫০ টাকা, একটু বড় আকারের কাতল কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায় । পাবদা মাছ কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা মাছ কেজি ৭০০ টাকা, চিংড়ি মাছ কেজি প্রতি ৬০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি ২৭০ থেকে ২৮০ টাকায়। বাজারে ফার্মের মুরগির ডিম ডজন প্রতি ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে, পাড়া-মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজন।

আলুর দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। কেরালা জাতের আদা কেজি ৩০০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চীনা আদা কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

রসুন আমদানি করা ও দেশি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক