Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জ্বালানি তেলের দাম কমালো সরকার

জ্বালানি তেলের দাম কমালো সরকার

 অনলাইন ডেস্ক    ১ সেপ্টেম্বার, ২০২৪ ১১:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

বাংলাদেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। এরমধ্যে ডিজেল ও কেরোসিনের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার সময় খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন,  রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঠান্ডায় বন্ধ নাক খোলার জাদুকরী উপায়...

এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এর আগে, ২৮ আগস্ট পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ফাওজুল কবির খান জানিয়েছিলেন, দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে, সেটি মাথায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের কথা ভাবা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক