Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

 অনলাইন ডেস্ক    ৯ মে, ২০২৪ ১৪:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

বিশ্বের সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো এবং গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম সোমবার ৫১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪৭ ডলারে।

একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৬৪ ডলারে ঠেকেছে।

উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে বিক্রি হতে যাওয়া তেলের দাম বাড়ানোর কারণে চলতি গ্রীষ্মে জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার...

গত সপ্তাহে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম ৭ দশমিক ৩ শতাংশ কমেছিল। সপ্তাহের শুরুর এদিন, সেই ধারা ভেঙে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলে। কিন্তু পরবর্তী সময়ে এ সম্ভাবনা আরও কমে গেছে। হামাস দাবি করেছিল, বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হোক; কিন্তু ইসরাইল সেই দাবি প্রত্যাখ্যান করে।

অনলাইন ডেস্ক