ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার (২২ মে) তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ/প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা পেয়ারাবাগ, মগবাজার, মধুবাগ, নয়াটোলা, হাতিরঝিল, তেজগাঁও, মীরেরবাগ, গ্রিনওয়ে, গাবতলা ও ইস্কাটন (দিলু রোড) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: এমপি আনার কলকাতায় পরিকল্পিতভাবে খুন হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী...
এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক





































































































































