Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বেড়েছে এলপি গ্যাসের দাম

বেড়েছে এলপি গ্যাসের দাম

 অনলাইন ডেস্ক    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো এলপি গ্যাসের নতুন দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় নতুন দর ঘোষণা করেন। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে বিইআরসি জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল।

আরও পড়ুন: বলিউড স্টাইলে সামনে এলেন শাকিব খান...

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে।

অনলাইন ডেস্ক