Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: খাদ্যমন্ত্রী

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: খাদ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৮ জানুয়ারী, ২০২৪ ১৫:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

নির্বাচনের আগে থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল উল্লেখ করে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে। জনগণকে সতর্ক থাকতে হবে।

চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০২৪ সালের নির্বাচন ছিল উন্নয়নকে বেছে নেয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী...

তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালবেসেছি, মানুষের ভালবাসাও পেয়েছি। এসময় সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেন মন্ত্রী।

দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে। মন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সব অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক