Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এলপি গ্যাসের দাম আবারও কমলো

এলপি গ্যাসের দাম আবারও কমলো

 অনলাইন ডেস্ক    ৪ জুলাই, ২০২৩ ১৭:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

ঈদের পর এলপিজি গ্যাসের দাম আবারও কমলো। জুন মাসের তুলনায় ১২ কেজির এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর ঘোষণা দিয়েছে ।

বিইআরসি জানিয়েছে, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৭৪ থেকে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম আবারও কমল...

গত মাসের ১ জুন ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

তবে গত মে মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল সরকার।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি।

অনলাইন ডেস্ক