বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক চীনের অর্থনৈতিক কার্যক্রমের ধীরগতির কারণে চাহিদা কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে।
সোমবার (১৫ আগস্ট) প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারেরও বেশি কমেছে।
গত সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৪৯ ডলার কমে ব্যারেল প্রতি ৯৪ দশমিক ৬৬ ডলারে নেমে আসে।
এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের ৩ দশমিক ৬১ শতাংশ কমে ৮৮ দশমিক ৭৭ ডলারে নেমেছে।
চীনের সরকারি তথ্য বলছেন, গত জুলাই মাসে দেশটির অর্থনীতি অপ্রত্যাশিতভাবে মন্থর হয়ে যায়। এ সময়ে দেশটিতে অপরিশোধিত তেলের চাহিদা অতিরিক্ত মাত্রায় কমে যায়।
আরও পড়ুন: কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি...
সে সময়ে চীনের শোধনাগারগুলোয় তেলের উৎপাদন দৈনিক ১২ দশমিক ৫২ মিলিয়ন ব্যারেলে নেমে যায়।
এদিকে চীনের ২০২২ সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আইএনজি ব্যাংক আগের ৪ দশমিক ৪ শতাংশে নামিয়ে এনেছে। এটি আরও ডাউনগ্রেডেরও আশঙ্কা করছে।
বিশ্লেষকরা বলছেন, যদি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রস্তাব গ্রহণ করে, সেক্ষেত্রে জ্বালানি তেলের সরবরাহ বাড়তে পারে।
অনলাইন ডেস্ক





































































































































