দেশের সরকারি নির্দেশনা মেনে আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে বাজারে খোলা সয়াবিন তেল সরবরাহ করা বন্ধ করে দিচ্ছে আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
নির্দেশনা কার্যকরের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করবে।
এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, ভেজাল বন্ধ, সয়াবিন তেল বিক্রির সময় ওজনে কম দেয়া এবং পুষ্টির মান বজায় রাখার লক্ষ্যে আজ থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি কারার অনুমতি দেয়া হবে না।
আরও পড়ুন: ক্ষতিকর জীবাণু থাকায় ইউরোপ-আমেরিকা থেকে ফেরত এলো তিন কন্টেইনার চিংড়ি...
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই খোলা সয়াবিন তেল বিক্রিতে নিষেধাজ্ঞা কার্যকরের কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়।
তবে আগস্টের শুরু থেকেই নিষেধাজ্ঞা কার্যকরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের উপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের উপর একই নিষেধাজ্ঞা আসবে।
অনলাইন ডেস্ক





































































































































