ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৪ আগস্ট) ভোর ছয়টার সময় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অীভযান চালাতে মাঠে নেমেছে র্যাব-১০ ও ভ্রাম্যমাণ আদালত।
কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন র্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান।
আরও পড়ুন: আজ থেকে বাজারে খোলা সয়াবিন সরবরাহ বন্ধ...
ওই বাজারের অভিযান শেষে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান তিনি।
এদিকে গত কয়েক দিনের ব্যবধানে ঢাকাতে ডিমের দাম হালি প্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
অনলাইন ডেস্ক





































































































































