আগামী ১০ মার্চ থেকে রাজধানীর ৩০ স্থানে গরুর গোশত ৬০০ টাকা দরে বিক্রি করার জন্য আজ ৪ মার্চ সকালে ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। পবিত্র রমজান উপলক্ষ্যে এ উদ্যোগ দেওয়া হয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণার কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে মাছ ও গোশত বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকার ৩০ স্থানে গরুর গোশত বিক্রি করা হবে ৬০০ টাকায়, খাসির গোশত ৯০০ টাকা, সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়।
আরও পড়ুন: ইবির বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাইফ, সম্পাদক সালমান...
তিনি আরও বলেন, ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়েছে আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।
অনলাইন ডেস্ক





































































































































