প্রযুক্তি শুধু হাতের মুঠোয় নয়, এখন চোখের পলকেও। বর্তমানে চোখের ইশারাতে হবে মুভি দেখা, ডকুমেন্ট লেখা ও ডিজিটাল কন্টেট লেখার নিয়ন্ত্রণ। সহজেই এসব কাজ করা যাবে ভি আর প্রযুক্তির গগলস লাগালে। এটি অ্যাপেলর ওগমেন্ট রিয়ালিটি হেডলেস অ্যাপেলের ভিসন প্রো।
নেট দুনিয়ার সবচেয়ে ট্রেন্ডিং এই অ্যাপল ভিসন প্রো, যা বাজারে আনছে অ্যাপল কোম্পানি।
এর ফলে চোখের ইশারাতেই খুলে যাবে অ্যাপ, আঙুল ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ।
জানা গেছে, অ্যাপল ভিসন প্রো-এর বর্তমান বাজার মূল্য আনুমানিক চার লাখ টাকা। এই গেজেটে যে ব্যাটারি প্যাক রয়েছে তা দুঘণ্টা চলবে।
ভিসন প্রো হেডসেটে রয়েছে একাধিক লেন্স। এই হেডসেটে ইউসার তার চোখ হাত এবং ভয়েস ব্যবহার করে অপারেটিং সিস্টেমের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
আরও পড়ুন: আজ উন্মোচিত হবে আইফোন ১৫...
ডিজিটাল কন্টেট গুলোর সঙ্গে এমনভাবে ইনটারেক্ট করা হবে যে আপনার মনে হবে যে বাস্তব জগতের মধ্যে উপস্থিত রয়েছি। এর মধ্যে রয়েছে ২৩টি সেন্সর যার মধ্যে ১২ ক্যামেরা, ৫টি সেন্সর ও ছয়টি মাইক।
চশমায় দুচোখের জন্য রয়েছে দুটি ডিসপ্লে ও অত্যাধুনিক লেন্স যা পরলে সত্যিকারের বাস্তব দুনিয়ায় রয়েছে এমনটাই অনুভব হবে বলে দাবি করছে অ্যাপল।
অ্যাপল ভিসন প্রো-এর আরেকটি স্ট্যান্ডবাই বৈশিষ্ট্য হলো এর উন্নত ক্যামেরা সিস্টেম। এটি থ্রিডি লেন্স সেটআপসহ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার মাধ্যমে আপনি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারবেন।
এছাড়া ডিভাইসটিতে পাবেন নাইট মোড, যার মাধ্যমে আপনি কম আলোতে দুর্দান্ত ফলাফল পেতে পারেন। এ ডিভাইসটির প্রাথমিক ডেমো প্রকাশ করা হয়েছে। মনে করা হচ্ছে আগামী বছরে প্রথম দিকে বাজারে আনতে পারে অ্যাপল।
অনলাইন ডেস্ক

































































































