Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ইন্টারনেট গতিতে চমক দেখাল বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ইন্টারনেট গতিতে চমক দেখাল বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মোবাইল ইন্টারনেটের গতিতে উন্নতি করেছে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান ১০১তম। নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবিপিএস। আপলোড স্পিড ছিল ১০ দশমিক ৮২ এমবিপিএস এবং ল্যাটেন্সি ছিল ২৫ এমএস (মিলি সেকেন্ড)।

তবে ২০২২ সালের ডিসেম্বরে ওকলার স্পিডটেস্টে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। এক বছরের উন্নতি হয়েছে ২০ ধাপ।

আরও পড়ুন: মেহেরপুরে সংরক্ষিত নারী এমপি প্রত্যাশী ৭ নেত্রীর মনোনয়ন ফর্ম উত্তোলন...

সম্প্রতি প্রকাশিত ডিসেম্বর মাসের এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও মালদ্বীপ। দেশদুটির অবস্থান যথাক্রমে ২২ ও ৩০তম। আর তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের (বিএমপিসিএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ৪ ও ২০ ধাপ এগিয়েছে, এটি খুবই ভালো দিক।

দেশে মোবাইল স্পিড ও সেবার মান আরও বাড়াতে হবে জানিয়েছেন বিএমপিসিএ সভাপতি। তিনি বলেন, এ তালিকা দেখে খুশি হলে চলবে না।

ওকলার তথ্যানুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবি, তবে বাস্তবে এ স্পিড অনেক কম।

অনলাইন ডেস্ক