বাংলাদেশে সাইবার হামলার আশঙ্কায় আজ বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন। এর কারণে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এনআইডি সংশোধন নিয়ে আসা মানুষের ভোগান্তি চরম। এতে বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম।
এনআইডির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর বলেন, সাইবার হামলা আশঙ্কার ঠাকাতে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছে। কখন এটি চালু হতে পারে তা এখনই বলা যাচ্ছে না।
মঙ্গবার ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী।
সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত চার আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মীয় ও ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ একটি হ্যাকারগোষ্ঠী চলতি বছরে ৩১ জুলাই জানিয়েছিল আগামী ১৫ আগস্ট দেশের সাইবার জগতে সাইবার আক্রমণের ঝড় আসবে।
এর প্রেক্ষিতে সিআইআই সহ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতি সতর্কতা জারি করা হচ্ছে।
অনলাইন ডেস্ক

































































































