সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে সিনিয়র এক্সিকিউটিভ পদে।
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি (এম.ফার্ম) থাকতে হবে।
প্রার্থীকে ফার্মাসিউটিক্যাল বিশ্লেষণাত্মক কার্যক্রমের সাথে জ্ঞান, এমএস ওয়ার্ড ও এক্সেলের দক্ষতা থাকতে হবে।
অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের।
প্রার্থীদের অবশ্যই দেশের যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।
আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে কোকা-কোলা...
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে বছরে ৩টি উৎসব বোনাস, ভাড়া সহায়তা ছাড়, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ও দুপুরের খাবারের সুবিধা।
বয়সসীমা: ৩৫ বছর।
উক্ত পদে পুরুষ ও নারী প্রার্থীরা উভয় আবেদন করতে পারবেন।
আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ২৩ মার্চ ২০২৪।
অনলাইন ডেস্ক






































































































































































