সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে সহকারী টেরিটরি সেলস ম্যানেজার পদে।
আগ্রহী প্রার্থীর আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: সহকারী টেরিটরি সেলস ম্যানেজার।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বনামধন্য পাবলিক, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ / এমবিএ ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট সুপারভাইজারকে সহায়তা করা। এর পাশাপাশি এসআরের সাথেও কাজ করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: জনবল নিয়োগ দিচ্ছে আনোয়ার গ্রুপ...
আগ্রহী প্রার্থীদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অবিচল থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনে ভালো কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই দেশেরে যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে মোবাইল বিল ও বছরে দুটি উৎসব বোনাস।
বয়সসীমা: ২৩-৩০ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ১ সেপ্টেম্বর ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































