সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে স্টোর ইনচার্জ (র্যাঙ্কড ডেপুটি ম্যানেজার) পদে।
আগ্রহী প্রার্থীর আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: স্টোর ইনচার্জ (র্যাঙ্কড ডেপুটি ম্যানেজার)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: হিসাববিজ্ঞানে ব্যাচেলর অব কমার্স (বিকম) ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই সময়সূচি অনুযায়ী স্টোর কার্যক্রম যেমন মালামাল প্রস্তুত, মিশ্রণ, পণ্য গ্রহণ, সঞ্চয় ও লোড করা প্রেরণ পরিচালনা করা। স্টোরের সরঞ্জাম, যানবাহন বজায় রাখা এবং প্রয়োজন অনুসারে মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা করার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের এসএপি বাস্তবায়ন ও স্টোর ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ঢাকা কাজের আগ্রহ থাকতে হবে।
আরও পড়ুন: জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ...
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস ও বার্ষিক বেতন পর্যালোচনা।
বয়সসীমা: ৩২-৪০ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে অনলাইনে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ৭ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































