কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন করতে পারবেন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: হিউম্যানিটারিয়ান প্রজেক্ট কো-অর্ডিনেটর।
পদ সংখ্যা: ১ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য কমপক্ষে সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ইসিএইচও, এফসিডিও, বিএইচএ/ইউএসএআইডির ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ থাকতে হবে।
উক্ত বিষয়ে সর্বনিম্ন আন্তর্জাতিক সংস্থায় ডিজাস্টার প্রিপারডনেস, রেসপন্স অ্যান্ড রিকভারি; ফ্যামিলিয়ারিটি উইথ দ্য অ্যান্টিসিপেটরি অ্যাকশন অ্যাজেন্ডায় অন্তত পাঁচ বছরের (নারীদের জন্য তিন বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন: ব্র্যাকে চাকরির সুযোগ, ১৮ বছর হলেই আবেদন করা যাবে...
কম্পিউটার চালনায় দক্ষতাসহ ইন্টারনেটের কাজ জানতে হবে। কাজের ধরন:ফুল টাইম।
বেতন: ৯১,৪০০ থেকে ১,১৬,৬৫২ টাকা।
বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা থাকবে।
আবেদন: আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ recruitment.bgd@concern. net এই ঠিকানায় মেইল করতে হবে এবং অবশ্যয় সাবজেক্টে উল্লেখ করতে হবে উক্ত পদের নাম । আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































