Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ থেকে নতুন সময়সূচিতে অফিস

আজ থেকে নতুন সময়সূচিতে অফিস

 অনলাইন ডেস্ক    ২৮ জুলাই, ২০২৪ ০৯:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 98 বার

চলমান পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার থেকে মঙ্গলবার (৩০ জুলাই); এই তিন দিন অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আপাতত রোববার থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে। আদালতের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত রোববার ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস।

বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।

অনলাইন ডেস্ক