সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে সেলস অ্যান্ড মার্কেটিং পদে।
আগ্রহী প্রার্থীর আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানটির সিমেন্টের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। নিয়মিত বাজারগুলোতে বিক্রয় বাড়ানোর পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টিতে কাজ করা। সিমেন্টের বিক্রয় বাড়ানোর জন্য প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: মেঘনা গ্রুপে চাকরির সুযোগ...
আগ্রহী প্রার্থীদের সক্রিয় ও চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে। চমৎকার উপস্থাপনা এবং বিশ্লেষণাত্মক করার দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই দেশেরে যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস ও দৈনিক ভাতা।
বয়সসীমা: ২৪-৩২ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































