বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি এইচসিএমপি বিভাগে লোকবল নিয়োগ দেবে।
প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: প্রজেক্ট অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য কমপক্ষে সোশ্যাল সায়েন্স, সাইকোলজি বিষয়ে স্নাতক পাস করতে হবে।
নেতৃত্বের গুণাবলী ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে।
উক্ত বিষয়ে সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড ও এক্সেল বিষয়ে জানাশোনা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে চাকরির আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন:ফুল টাইম।
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, হেলথ অ্যান্ড লাইভ ইন্স্যুরেন্স, মাতৃকালীন ও পিতৃকালীন ছুটিসহ অন্যান্য ছুটি প্রদান করা হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ২৪ জুন,২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































