সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (এসএমসি) কোম্পানি। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে সেলস অফিসার পদে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: সেলস অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই নির্ধারিত অঞ্চলের মধ্যে ধারাবাহিক ভাবে পন্যের বিক্রয় বৃদ্ধি করা, আউটলেটের বিস্তৃত কভারেজের জন্য নতুন নতুন বাজার খোঁজা এবং স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক গড়ে তোলার দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর অবশ্যই চমৎকার যোগাযোগ দক্ষতা ও বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এবং চালানোর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই দেশের যে কোনো জায়গা কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন: উক্ত পদে বেতন আলেচনা সাপেক্ষে। গ্র্যাচুইটি, প্রণোদনা, লাভের অংশ ও উৎসব বোনাস সহ সুযোগ-সুবিধা থাকছে।
বয়সসীমা: ৩৪ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ২১ জুলাই, ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































