Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ২ ফেব্রুয়ারি

দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ২ ফেব্রুয়ারি

 অনলাইন ডেস্ক    ১৭ জানুয়ারী, ২০২৪ ১২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

 আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর পরীক্ষার্থীরা অংশ নেবেন। জানা যায়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।

প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। এই প্রথম বাংলাদেশে আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে নেয়া হচ্ছে।

এর আগে ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক