সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রূপায়ন সিটি। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে জেনারেল ম্যানেজার (সেলস) পদে।
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদের নাম: জেনারেল ম্যানেজার (সেলস)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে এবিপি অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। প্রচারমূলক উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে।
অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ১৬ বছরের।
আরও পড়ুন: অফিসার পদে চাকরি দিচ্ছে সিটি গ্রুপ...
আগ্রহী প্রার্থীদের রিয়েল এস্টেট মার্কেটিং ও সেলসে অভিজ্ঞ হতে হবে। শক্তিশালী নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা ও বছরে দুটি উৎসব বোনাস।
বয়সসীমা: ৩৮-৪৫ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ২১ সেপ্টেম্বর ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































