Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ১৫ হাজার বেতনে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ

১৫ হাজার বেতনে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ

 অনলাইন ডেস্ক    ২৪ জুলাই, ২০২৩ ১১:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে মিটার রিডার পদে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মিটার রিডার।

পদ সংখ্যা: ৪৫টি।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: ন্যূনতম এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের সৎ, উত্তম চরিত্র, ভালো ব্যক্তি সম্পন্ন, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

কাজের ধরন: ফুল টাইম।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাদি নিয়মানুযায়ী প্রদান করা হবে।

বয়সসীমা: ১৮-২৫ বছর।

উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।

আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৩।

অনলাইন ডেস্ক