সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে মার্কেটিং অফিসার পদে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মার্কেটিং অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: মার্কেটিংয়ে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই কম্পিউটার দক্ষতা, মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকতে হবে।
অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের।
আরও পড়ুন: বেক্সিমকোতে চাকরির সুযোগ, বেতনের সঙ্গে আছে ভাতাও...
আগ্রহী প্রার্থীদের হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালোনোর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই নাটোরে কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে।
থাকছে বছরে দুটি উৎসব ভাতা ও বোনাস।
বয়সসীমা: ২৫ বছর উক্ত পদে শুধু মাত্র পুরুষ আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ২১ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































