সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দিবে ডেভলপার পদে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডটনেট ডেভেলপার (ইন্টার্ন)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই ফ্রন্ট-ইন্ড ও ব্যাক-ইন্ড পরিষেবা গুলোর বিকাশের জন্য কাজ করতে হবে। সফটওয়্যার ডিজাইন এবং আর্কিটেকচার তৈরি করতে অভ্যন্তরীণ দলগুলোকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: বেসরকারি সংস্থায় ৪২ হাজার বেতনে চাকরি, থাকছে ভাতাও...
আগ্রহী প্রার্থীদের কমার্স সিস্টেম বিকাশের শক্তিশালী ডোমেন জ্ঞান থাকতে হবে। ওয়েব ও মোবাইল সলিউশন তৈরির ভালো জ্ঞান থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা: ৩০ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































