সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ওয়েভ ফাউন্ডেশন এনজিও। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) পদে।
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদের নাম: টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন)।
পদ সংখ্যা: এক জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি, খাদ্য বিজ্ঞান ও ফলিত পুষ্টি বিষয়ক ন্যূনতম স্নাতক (অনার্স) ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন ও কারিগরি সহায়তা প্রদানের দায়িত্ব পালন করা। কম্পিউটার অপারেটিংয়ের দক্ষতা থাকতে হবে।
অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে দু্ই বছরের।
আরও পড়ুন: ইউএস-বাংলা গ্রুপে চাকরির সুযোগ...
আগ্রহী প্রার্থীদের যেকোনো প্রতিকূল পরিবেশে সমস্যা মোকাবেলা করে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটর সাইকেল চালনো জানতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই পটুয়াখালীতে কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন ৪২ হাজার। থাকছে বছরে দুইটি উৎসব ভাতা ও বোনাস।
বয়সসীমা: ৩৫ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ৩ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































