সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) পদে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স)।
পদ সংখ্যা: চার জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই নগদ পূর্বাভাস, পণ্য খরচ এবং বাজেট, ট্রেজারি ম্যানেজমেন্ট সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে দশ বছরের।
আরও পড়ুন: ১৫ হাজার বেতনে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ...
আগ্রহী প্রার্থীদের অ্যাকাউন্টিং ডেটা নিরীক্ষণ ও বিশ্লেষণ এবং আর্থিক অ্যাকাউন্টিং লক্ষ্য-উদ্দেশ্য পূরণ করার দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই ঢাকাই কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে মোবাইল বিল, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব ভাতা।
বয়সসীমা: ৪০ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ৩ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































