১ হাজার ৫০৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

 অনলাইন ডেস্ক    ১৯ মে, ২০২৩ ১৫:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ রেলওয়ে স্থায়ী শূন্য পদে ১ হাজার ৫০৫ জন গেটকিপার অথবা গেটম্যান নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

উক্ত পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে অবশ্যই কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরো পড়ুন:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

বেতন ও গ্রেড

এ পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে দুই বছরের চাকরির/কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর নিজ হাতে পূরণ করে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে অভিজ্ঞতার সনদ এবং যথাযথ প্রমাণক দাখিল করতে হবে, যা মহাব্যবস্থাপক (পূর্ব/পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রত্যায়িত হতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি-নাতনি হলে প্রমাণকের পক্ষে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিল/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি জমা দিতে হবে।

আবেদনপত্রের খামের বাঁ দিকের ওপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে।

আবেদন ফি আবেদনের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের অনুকূলে ‘এ চালান’ পদ্ধতিতে কোনো তফসিলভুক্ত ব্যাংকের যেকোনো শাখায় এই কোড নম্বরে-১৫১০৩০১১৩২২৬৭-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২৩২৬ জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) ও আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন।

আবেদনের শেষ সময় ৩১ মে।

আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইন ডেস্ক