সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

 অনলাইন ডেস্ক    ৯ মার্চ, ২০২৪ ১০:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে সৈনিক ট্রেড-২ (বিশেষ পেশা) পদে।

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

পদের নাম: সৈনিক ট্রেড-২।

পদ সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।

উক্ত পদে দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সেনা সদস্যদের সন্তান (এসএস) পৃথকভাবে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: পানি উন্নয়ন বোর্ডে ৯ম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি...

প্রার্থীদের অবশ্যই দেশের যে কোনো জাগায় কাজের আগ্রহ থাকতে হবে।

কাজের ধরন: ফুল টাইম।

বেতন: নির্ধারিত নয়।

বয়সসীমা: ১৭ থেকে ২০ বছর।

উক্ত পদে নারী ও পুরুষ প্রার্থীরা উভয় আবেদন করতে পারবেন। তবে পুরুষের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। নারীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে।

প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে।

আবেদন করতে এখানে কিক্ল করুন।

আবেদনের সময়সীমা: ৫ এপ্রিল ২০২৪।

অনলাইন ডেস্ক