সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আনোয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগ দেওয়া হবে এক্সিকিউটিভ, অ্যাডমিন পদে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: এক্সিকিউটিভ, অ্যাডমিন।
পদ সংখ্যা: এক জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি থাকতে হবে। তবে এই নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: সিটি গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ৩১ আগস্ট...
প্রার্থীকে অবশ্যই অফিসের সব প্রশাসনিক কাজ সম্পাদন করা। সংশ্লিষ্ট রেকর্ড, ফাইল ও নথি আপডেট করা। ইউটিলিটি সাপোর্ট সার্ভিসের ব্যবস্থা করার দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই গাজীপুর সদরে কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: উক্ত পদে বেতন আলোচনা সাপেক্ষে। থাকছে প্রশিক্ষণ সুবিধা, দুপুরের খাবারের সুবিধা ও বছরে দুটি উৎসব বোনাস।
বয়সসীমা: ২৭-৩২ বছর।
উক্ত পদে শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে এখানে কিক্ল করুন।
আবেদনের সময়সীমা: ২১ আগস্ট ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































